তরী ডুবে যায় দুচোখে অমানিশার কালোরাত জানাশোনা পথঘাট মুছে গেছে জলাঘাতে কোন্ দিকে যাবে পিতা নিয়তির তীরবিদ্ধ বাজপাখী ছড়িয়ে দাও ভূবন কাঁপানো গর্জন এশিয়ার বেতাল হাওয়ায় । প্রলাপের ঝুড়ি বাতাসে উড়িয়ে ফিরে তাকাও যৌবনে কেমন উন্মাদ ছিলে অবাধ্য যুবক মানোনি রীতিনীতি আদেশ-নিষেধ বেঁধে রেখে লৌহশিকলে গতিময় রক্তকণিকায় নিশিদিন উড়িয়েছো রঙিন ফানুস । আজ তাই শাস্তি …
Tag Archive: সাহিত্য
Jun ০৩
পাখি আকাশ দেখে
পূবের জানালা পথে উড়ে উড়ে পাখি আকাশ দেখে করিডোরের ভূবনময় আকাশ দেখে সোনালী ডানার পাখি আকাশ দেখে । আমি পাখি হবো উড়ে উড়ে আজীবন দেখবো তার সোনালী ডানা নীলিমার কাছাকাছি প্রার্থিত লগ্নে ভেসে যাবো চোখে চোখ রেখে শীতল হাওয়ায় বলবো মনের কথা ছড়িয়ে আবীর সোনাবরণ পাখি আমার মনের সুখে উড়ে উড়ে আকাশ দেখে । সূর্য …
Apr ১৯
বধু
শিশির কণার মতো বিন্দু বিন্দু ঘাম খেলা করে অহরহ তোমার সোনালী বদনে আমার কিশোরী বধু একটু দাঁড়াও পূবের জানালাপথে ধানীরং শাড়ি পরে খোলাচুলে এলোমেলো দূরে দাঁড়িয়ে আমি বাউল নয়নে দেখি তোমার ঠমক । সকালের সোনারোদে কাজলাদিঘীর ঘাটে এলোচুলে এসো সখি পিতলের কলসী কাঁখে হৃদয় উজাড় করে দেখবো তোমার তালে তালে পথচলা সোনালী নূপুর । লুকোলে …
Jun ০৩
আমি কৃষক সমাজের লোক
আমি কৃষক সমাজের লোক বংশ পরম্পরায় যুদ্ধ করে বেঁচে থাকাই আমাদের ইতিহাস । আমাদের রক্তে চাপা আগুন বিদ্রোহের বিপক্ষে অবস্থান চিরকাল নিরবে জ্বলে, জ্বলে জ্বলে ছাই হয় । শস্য ও মাটি নিয়ে আমাদের সময় কাটে আমরা ভ্রুণকে লালন করি ফলবতী বৃক্ষের গোড়ায় জল ঢেলে খুলে রাখি ভালোবাসার আগার । আমরা মাটিকে ভালোবাসি, মাটি আমাদের প্রাণ …
Apr ০৮
ঘুম পাড়ানি গান
ঘুম পাড়ানি গান গেয়ো না আর তুমিতো অনেক আগেই ঘুমিয়েছো মা অনন্ত ঘুম । আমি এখন ঘুমুতে চাই না আমি জেগে থাকতে চাই অনন্তকাল । যতোদিন বেঁচে থাকবে পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ তারা যতোদিন বেঁচে থাকবে নদী, সাগর মহাসাগর যতোদিন বেঁচে থাকবে সবুজশ্যামলিমা, বিশ্ববাগান যতোদিন বাজবে না সেই ইসরাফিলের যাদুর বাঁশি ঘটবে না মহাপ্রলয়, ততদিন …
Mar ০১
আগমন
নব বধুর আগমনে সারি সারি চাঁদ মুখ করেছে ভীড় শোবার ঘর রান্না ঘর আন্দুয়ার বান্দুয়ার একদম ঠাঁসা, ঠাঁই নেই কে দেখবে আগে সেই অস্থিরতায় মান অভিমান চরমে ওঠে কারো কারো মুখ বেফাঁস কথা বলে নিতান্ত অভ্যাসবশে বসন্তের হাওয়া লাগা বেয়াদব ছোকরাগণ বিড়ি ধরাবার উছিলায় ঠেলেঠুলে ঢুকে পড়ে রান্না ঘরের আনাচে কানাচে ছুঁয়ে দেয় মেয়েদের খোলা …
Oct ১১
সুখ পাখী
শ্রাবণ ফিরে গেলে প্লাবন হবে না পাখি দিন বয়ে যায় বনানীর আড়ালে স্নিগ্ধ ছায়া ফলে আয় পাখি আয় । সাতান্ন কেটে গেলো খোলসে লুকিয়ে মুখ ঝরলো আঁখি নীর পাখায় ঝড় তুলে ধরা দে এবার পেছনে পড়ে থাক্ তিতাসের তীর । অনেক হয়েছে খেলা গোমতীর কূলে শিকারী ফেলেছে জাল নূপুর পায়ে ধরা দে পাখি এভাবেতো আর …
Sep ১৭
তোমার নির্ভাবনায় কাটছে সময়
উড়িয়ে দিয়েছো ঘুড়ি মেঘলা আকাশে ঝড় বৃষ্টি তুফান কারো কারো পেছনে লেলিয়ে দিয়েছো পাগলা কুত্তার মতো অবিরাম কেবল ঘেউ ঘেউ তাড়িয়ে বেড়ায় । ঘর দিলে না বাড়ি দিলে না অর্থবিত্ত কিছুই দিলে না তবে কেনো পুষ্মময় সংসার দিলে, আগুনজ্বলা পেট দিলে রাক্ষুসী ক্ষুধা দিলে, কষ্টেভরা জীবন দিলে? ধন দিলে না, খাবার দিলে না, সুখ দিলে …
May ২০
দৃশ্যাবলী / মফিজুল ইসলাম খান
বুকের উপর দিয়ে এই যে সড়ক এঁকে বেঁকে চলে গেছে দেশান্তরে সামনে তার ডবল সাবের বাঁক বাঁকের বাঁয়ে হিজলতলীর হাট । হাটের পা তলতল আনকিজলা জলার কিনার ঘেঁষে যদি যান দেখবেন মাথা নুয়ে দাঁড়িয়ে আছে এক জীর্ণ বিদ্যাপীট ন্যাড়া বটবৃক্ষ খোলামেলা বারান্দা যুগ যুগ অধিবাসী বেদেনীর দল কাচুলিবিহীন বুকের পাটাতন ভীষণ ক্রুদ্ধ পৃথিবী নিরব হলে …
Jan ৩০
স্বদেশ / মফিজুল ইসলাম
স্বদেশ তখন কাম্য ছিলো একটি আজন্ম ঠিকানার জন্য ছিলাম উন্মাদ । তাই হালের বলদ, লাঙ্গল জোয়াল, বাড়ি ঘর, বিষয় আশয়, পরিবার পরিজন ফেলে দিয়ে কাদাময় হাতে তুলে নিয়ে ছিলাম অস্ত্র যাবতীয় যুদ্ধ সরঞ্জাম । সাধের এই দেহ, দেহে লুকানো প্রাণ অবলীলায় সঁপে দিয়েছিলাম কামানের মুখে প্রেমের কথা নারীর কথা তার গোপন সম্পদের বাহারী চমক ছিলো …
Jan ১০
কাসেমের মা
কলেজ থেকে কাসেম আর গেলো না ফিরে তার ছোট্ট গাঁয়ে । কলেজ থেকে রাজপথ, রাজপথে মিছিল মিছিলে মিছিলে ঠাঁই পেলো সে রাজার জেলে । কাসেম আর গেলো না ফিরে তার ছোট্ট গাঁয়ে কাসেমের মা কেঁদে কেঁদে হয়রান আকুল ব্যাকুল । একদিন সকাল দশটা কাসেম এলো গঞ্জের কলেজে কলেজ থেকে রাজপথ, রাজপথে মিছিল বেলা গেলো রাত …
Dec ০১
মাফিয়ার বাপ/মফিজুল ইসলাম খান
স্বপ্ন দেখে কি আর হবে স্বপ্নতো স্বপ্নই থেকে, যায় ফল ধরে না আকাশে ঝুলে রূপালী চাঁদ - মাটিতে নামে না মেঘের আড়ালে হারিয়ে যায় মাফিয়ার বাপ স্বপ্ন দেখে কি আর হবে? গরিব মানুষের এই এক দোষ যখন তখন স্বপ্ন দেখেঃ তারা ভরা আকাশ জোসনাময় পৃথিবী আলোয় ঝলমল লাল পরী নীল পরী মায়া মায়া চোখ ধনীর …
Oct ২৫
তুমি রঙ্গিলা যাদুকর
কতোদিন খুঁজেছি তোমায় ভালোবাসার সবুজ বৃত্তে কতো রাত কেটেছে ব্যাকুল তোমার পথ পানে চাহিয়া কতো দিবস রজনী আমি করেছি গোসল দুই নয়নের তপ্ত জলে নূরের কারিগর এলে না তুমি আমার ঘরে, আমি পেলাম না তোমার মায়াময় নূরের ঝলক । জীবন পথের আঁকে বাঁকে কতোকাল ডেকেছি তোমায় শুন্যে তুলে জীর্ণ দুই হাত সোনা বন্ধু আমার লাল …
Sep ২৬
অজাত পদ্ম
কূল নাই কিনার নাই জীবন নদীর জলে চলছি ভেসে অবিরাম আমি এক নাম গোত্রহীন অজাত পদ্ম আমার এবড়ো থেবড়ো দেহ, বিষের অনলে পোড়া দগদগে কপাল । নদীর এ পারে কাঁটা ওপারে বিষের শুল ওঁৎ পেতে আছে হায়েনার মতো কাছে পেলেই ছিন্নভিন্ন করে বসাবে ভাগা । আমি তাই নিরূপায় মাথায় লাল পট্টি বেঁধে ঘুরছি চরকির মতো …
Aug ১৩
যাবার ঠিকানা
অবাধ হাওয়া মাঝ রাতে নেশায় বিভোর চালকের বুকে ঢেউ তোলে সরাৎ সরাৎ । রসিক চালক চোখ বুজে নীলিমায় খোঁজে বলাকা যুগল ব্রেক ছিড়ে যায় । গন্ডা গন্ডা মৃত দেহ রাস্তার ধারে প্রহর কাটায় বেলা যায় । হাত পা ছড়িয়ে পড়ে থাকে লাশ সারি সারি কোথায় যে বাড়ি কোথায় যে ঘর কোথায় বাবা মা দারা পুত্র …
