তরী ডুবে যায় দুচোখে অমানিশার কালোরাত জানাশোনা পথঘাট মুছে গেছে জলাঘাতে কোন্ দিকে যাবে পিতা নিয়তির তীরবিদ্ধ বাজপাখী ছড়িয়ে দাও ভূবন কাঁপানো গর্জন এশিয়ার বেতাল হাওয়ায় । প্রলাপের ঝুড়ি বাতাসে উড়িয়ে ফিরে তাকাও যৌবনে কেমন উন্মাদ ছিলে অবাধ্য যুবক মানোনি রীতিনীতি আদেশ-নিষেধ বেঁধে রেখে লৌহশিকলে গতিময় রক্তকণিকায় নিশিদিন উড়িয়েছো রঙিন ফানুস । আজ তাই শাস্তি …
Category Archive: কবিতা
Jun ০৩
পাখি আকাশ দেখে
পূবের জানালা পথে উড়ে উড়ে পাখি আকাশ দেখে করিডোরের ভূবনময় আকাশ দেখে সোনালী ডানার পাখি আকাশ দেখে । আমি পাখি হবো উড়ে উড়ে আজীবন দেখবো তার সোনালী ডানা নীলিমার কাছাকাছি প্রার্থিত লগ্নে ভেসে যাবো চোখে চোখ রেখে শীতল হাওয়ায় বলবো মনের কথা ছড়িয়ে আবীর সোনাবরণ পাখি আমার মনের সুখে উড়ে উড়ে আকাশ দেখে । সূর্য …
Apr ১৯
বধু
শিশির কণার মতো বিন্দু বিন্দু ঘাম খেলা করে অহরহ তোমার সোনালী বদনে আমার কিশোরী বধু একটু দাঁড়াও পূবের জানালাপথে ধানীরং শাড়ি পরে খোলাচুলে এলোমেলো দূরে দাঁড়িয়ে আমি বাউল নয়নে দেখি তোমার ঠমক । সকালের সোনারোদে কাজলাদিঘীর ঘাটে এলোচুলে এসো সখি পিতলের কলসী কাঁখে হৃদয় উজাড় করে দেখবো তোমার তালে তালে পথচলা সোনালী নূপুর । লুকোলে …
Jan ০৪
আমাকে দেখার পর
আমি জানতাম আমাকে দেখার পরে তুমি হয়ে উঠবে পলায়নপ্রবণ। আমি জানতাম আমাকে দেখার পরে প্রবল অনিচ্ছাগুলো গর্জে উঠবে সিংহের মত; আমি জানতাম আমাকে দেখার পরে তোমার বোনা স্বপ্নের জাল খসে পড়বে শত বছরের পুরানো অট্টালিকার মত; আমি জানতাম আমাকে দেখার পর তোমার মনের আকাশে ওড়া বিহঙ্গের ডানা ভেঙে যাবে ঝড়ুয়া বাতাসে ভাঙা মগডালের মত; আমি …
Dec ২৪
উদ্ভাসিত সূর্য
রক্তাক্ত করেছিল উদ্ভাসিত সূর্যের পুণ্যময় চেহারা, শুষ্ক বালির বুকে রক্তের বৃষ্টি নেমেছিল। পাদুকা জমে গিয়েছিল প্রবাহমান রক্তে, যেন ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, অ্যাস্তোনিয়া, মঙ্গোলিয়ায় জমে থাকা বরফ; পবিত্র শরীরে পরিহিত জামা যেন কেটে ফেলা জীবন্ত শিশুর রক্তস্নাত, বেদনায় মূর্ছিত যেন সাদা মেঘে ঢাকা আকাশ; কোথা থেকে যেন সহসা বর্ষিত হল অভিশাপ; স্রষ্টার দূতেরা নেমে এল ধ্বংসের আদেশ …
Oct ২৮
কোন সে আলো?
চাইতে পারো, পাওয়া, না পাওয়া তো অগোচরে থাকে। তুমি ভাবো চাঁদ, হয়ত - জোছনা দেবে, কিন্তু অগোচরে তো আমাবশ্যা। আলো না পেয়ে তাকালে শূন্যে- তারকারা আলো দেয়, কিন্তু কতটুকু তার এ উঠানে পৌছায়? দু হাত মেলে প্রার্থনা রাতের সায়াহ্নে, হৃদয়ে মাথা চাড়া দিয়ে ওঠে গোপন ভাবনা। আলো কে পায়? যে কাছে থাকে। দূর নক্ষত্রের আলো …
Jul ০৬
Love
Something like this Have you ever felt? Even if you did It's not something that you could've dealt. It is more of an experience It is less like a feeling, Sometimes I feel like It's something called stealing. Some say it comes from God From high above. Some say it's a symbol Like the peace …
Jun ০৩
আমি কৃষক সমাজের লোক
আমি কৃষক সমাজের লোক বংশ পরম্পরায় যুদ্ধ করে বেঁচে থাকাই আমাদের ইতিহাস । আমাদের রক্তে চাপা আগুন বিদ্রোহের বিপক্ষে অবস্থান চিরকাল নিরবে জ্বলে, জ্বলে জ্বলে ছাই হয় । শস্য ও মাটি নিয়ে আমাদের সময় কাটে আমরা ভ্রুণকে লালন করি ফলবতী বৃক্ষের গোড়ায় জল ঢেলে খুলে রাখি ভালোবাসার আগার । আমরা মাটিকে ভালোবাসি, মাটি আমাদের প্রাণ …
Apr ০৮
ঘুম পাড়ানি গান
ঘুম পাড়ানি গান গেয়ো না আর তুমিতো অনেক আগেই ঘুমিয়েছো মা অনন্ত ঘুম । আমি এখন ঘুমুতে চাই না আমি জেগে থাকতে চাই অনন্তকাল । যতোদিন বেঁচে থাকবে পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ তারা যতোদিন বেঁচে থাকবে নদী, সাগর মহাসাগর যতোদিন বেঁচে থাকবে সবুজশ্যামলিমা, বিশ্ববাগান যতোদিন বাজবে না সেই ইসরাফিলের যাদুর বাঁশি ঘটবে না মহাপ্রলয়, ততদিন …
Mar ০১
আগমন
নব বধুর আগমনে সারি সারি চাঁদ মুখ করেছে ভীড় শোবার ঘর রান্না ঘর আন্দুয়ার বান্দুয়ার একদম ঠাঁসা, ঠাঁই নেই কে দেখবে আগে সেই অস্থিরতায় মান অভিমান চরমে ওঠে কারো কারো মুখ বেফাঁস কথা বলে নিতান্ত অভ্যাসবশে বসন্তের হাওয়া লাগা বেয়াদব ছোকরাগণ বিড়ি ধরাবার উছিলায় ঠেলেঠুলে ঢুকে পড়ে রান্না ঘরের আনাচে কানাচে ছুঁয়ে দেয় মেয়েদের খোলা …
Jan ৩১
প্রার্থনা মঞ্জুর
ভালবাসার গল্প শোনো, সত্যিকারের গল্প, সত্যকথা হৃদয় কাড়ে যদিও তা হয় অল্প। গল্প শেখায় জীবন কি তা, জীবন হলেও স্বল্প, এই পৃথিবীর সবার জীবন একেকটা এক গল্প; শুনুন তবে বলি এবার সত্যিকারের গল্প। - সে ছিল এক এতিম শিশু রোগে শোকে দুষ্ট, জীবন তাহার ছোট্ট থেকে তাহার প্রতি রুষ্ট। জন্ম পরে রোগের বাসা ধরে তাহার …
Jan ০৩
Depth in sight
Mourning sun peeps, A magpie beeps in the early winter dawn, Marigold blooms Winter night glooms Dreams run like a fawn. Winter night falls, A dove calls , How sweet the song hears! Trimble poor, Roar sea shore, The rich sleep, None cares! Cold breezes blow, Boats play slow, The reddish sun about …
Dec ২২
কথোপকথন
— সেদিন আসবে বলে আসোনি কেন? — পশ্চিমের সাদা মেঘের খন্ড ডেকেছিল তাই। — তোমার না আজকে কি নিয়ে আসার কথা ছিল? — হ্যাঁ, বসন্তের দমকা বাতাস তা কেড়ে নিয়েছে। — এই তোমার না কি বলার কথা ছিল, বলো? — ভ্রমর গুঞ্জন তুলে ফিসফিস করে বলছে অন্য এক ফাগুনে হবে। — এই, তোমার না নীল …
Nov ০৪
দ্যা রিমাইন্ডার
সারাটা দিন ক্লান্ত কাজের শেষে— বাসায় ফিরে সতেজ হয়ে এসে, বিছানাতে চোখটি বুজে কেবল ঘুমের দেশে। ঠান্ডা বাতাস, জানলা দিয়ে আসে, আলতো করে সারা গায়ে চুমোয় ভালবাসে। কষ্টগুলো চোখের কোনে ভাসে, সারাদেহ দারুণ দীর্ঘশ্বাসে। ঘুমের দেশে কেবল গেছি আমি, স্বপ্ন এল করতে যে পাগলামি। কোথায় যেন চলল ছুটে স্বপন, স্বপ্নাকাশে হাসছে তখন তপন। ঘুরে ঘুরে …
Oct ২৮
কোরআনের অলৌকিকত্ব
বলব নাকি কোরান পাকের অবাক করা তথ্য? যা শুনলে কাঁপবে হৃদয় জাগবে মনুষ্যত্ব, সবাই তবে কাজটি সেরে এই কবিতা পড়ো, মুমিন হলে গাঁ ঘামবে কাঁপবে হৃদয় থরো, নাস্তিক তোমরা হা করে শোনো মহাগ্রন্থের বানী, তুমি মানো না অবুঝ বলে অামরা সবাই জানি, শোনো রে এবার নাস্তিকেরা মন দিয়োনা কোথাও, অন্ধকারে কেন সত্য ঝোপের মধ্যে লুকাও? …
