«

»

Mar ৩০

আস্তিক-নাস্তিক হালকা কথোপকথন

১.

আস্তিক: আচ্ছা বলেন তো, টিভি-র আবিষ্কর্তা কে?

নাস্তিক: এইটা জানেন না! জন বেয়ার্ড।

আস্তিক: আপনি নিজে কি জন বেয়ার্ডকে টিভি তৈরি করতে দেখেছেন?

নাস্তিক: না তো!

আস্তিক: তাহলে জন বেয়ার্ড-ই যে টিভি-র আবিষ্কর্তা, তা আপনি নিশ্চিত হলেন কী করে? জন বেয়ার্ড এর সময় আরো মিলিয়ন মিলিয়ন মানুষ ছিল। তাছাড়া এলিয়েন বা ভুতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না! তার মানে আপনি স্রেফ শোনা কথায় কিংবা বই-পুস্তকে পড়ে জন বেয়ার্ডকে টিভি-র আবিষ্কর্তা হিসেবে বিশ্বাস করেন, যদিও তাকে স্বচক্ষে টিভি তৈরি করতে দেখেননি!

নাস্তিক: হুম…!

২.

আস্তিক: এসিডের মধ্যে হাত দিলে যে হাত পুড়ে যায়, তা কি আপনি নিজে পরীক্ষা করে দেখেছেন?

নাস্তিক: না! কিন্তু এইটা আবার কেমন প্রশ্ন হলো!

আস্তিক: তাহলে আপনি নিজে কী করে নিশ্চিত হয়েছেন যে, এসিডে হাত পোড়ে?

নাস্তিক: ওয়েল, লোকে যে বলে! তাছাড়া বই-পুস্তকেও লিখা আছে!

আস্তিক: বাহ্‌! আপনি নিজে পরীক্ষা না করে লোকের কিংবা বই-পুস্তকের কথায় বিশ্বাস করেন! এমনও তো হতে পারে যে, এসিডে আর দশ জনের হাত পুড়লেও আপনার হাত পুড়বে না! আপনি এ-বিষয়ে অন্ধ বিশ্বাসী না থেকে নিজে পরীক্ষা করে দেখেন না কেন?- যে পরীক্ষা খুব সহজেই করা সম্ভব?

নাস্তিক: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!

৩.

আস্তিক: অভি নামে এক নাস্তিকের দাবি অনুযায়ী সে নাকি ঈশ্বর-দেবতাদেরকে স্বচক্ষে দেখেনি। অথচ সনাতন ধর্মের ঈশ্বর-দেবতাদেরকে সবাই স্বচক্ষে দেখতে পাচ্ছে। তার এই দাবি কি তাহলে সত্য?

নাস্তিক: না, তার এই দাবি সত্য নয়।

আস্তিক: তার অসত্য দাবির বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন না কেন? সনাতন ধর্মে বিশ্বাসীরাই বা কিছু বলে না কেন?

নাস্তিক: ওয়েল, আমরা সবাই একই গোয়ালের প্রজাতি কি-না! আমরা সত্য-মিথ্যাকে পরোয়া করি না!

২১ comments

Skip to comment form

  1. 1

    করতোয়া

    ভারী সুন্দর। এইডা কৈ পাইলেন। আমি একবার আমু ব্লগের এক নাস্তিকরে এরকমই এরিষ্টেটল সম্পর্কে জিগাইছিলাম। সে আমারে ধর্মের পাগল ঘোষনা করে বিদায় নিয়েছিল।
     
    গতকাল মুক্তমনার এক মুক্ত পাগল আমারে কয় দেশপ্রেমও নাকি একটা "কুসংস্কার"। আবার আরেক মুক্ত পাগল কয় আমাদের সংবিধান নাকি স্ববিরোধী।
     
    আমু ব্লগের আর এক মুক্ত পাগল গতকাল আমারে শোনায় ইহুদীরা নাকি মোসলমানের প্রকৃত বন্ধু।

    1. 1.1

      এস. এম. রায়হান

      বাংলা লাস্তিকরা ব্লগে ব্লগে বিনোদনের উৎস হয়ে উঠেছে। তারা ইসলামের নবী, কোরান-হাদিস, ও মুসলিমদেরকে আক্রমণ ছাড়া স্বতন্ত্রভাবে নাস্তিকতার পক্ষে কোন যুক্তি-প্রমাণ দিতে পারে না।

      1. 1.1.1
        শামস

        এটা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার পরও, মনে হয় দেখতে পারে না, তাই বুঝতে পারে না (আফটার অল না দেখে তারা কিছুই বিশ্বাস করে না)

  2. 2
    আবু সাঈদ জিয়াউদ্দিন

    এক নাস্তিক (যিনি ভিন্নধর্মের মেয়েকে বিয়ে করার সুবাদে ইসলাম ত্যাগ করে তা বিরাট প্রবন্ধাকারে ওয়েবে রেখেছেন -- কেন আমি ইসলাম ত্যাগিলাম) -- টরন্টোর কুকুর বিষয়ক একটা ঘটনাকে নিজের মতো করে লিখার পর জানতে চাইলাম আপনি কোথা থেকে এই ঘটনা পেয়েছেন। 
     
    উনি বললেন- পত্রিকা থেকে। কোন্‌ পত্রিকা জানতে চাইলে উনি নানান কথা বলে এড়িয়ে গেলেন। আমার বাসার কাছের ঘটনা উনি আমেরিকার একটা শহরের নাম দিয়ে নিজের মতো করে লিখে দিলেন। তাকে মুক্তমনারা বিশিষ্ট নাস্তিক হিসাবে প্রমোট করে। 
     
    নাস্তিকদের তো মিথ্যা বলার জন্যে কোন জবাবদিহীতা নাই -- তাই যা মনে আসে তাই-ই লিখতে পারে। অবশ্যই তা হতে হবে ধর্ম -- বিশেষ করে ইসলামকে হেয় করে।

    প্রমাণের দরকার কী!

    1. 2.1

      যিনি ভিন্নধর্মের মেয়েকে বিয়ে করার সুবাদে ইসলাম ত্যাগ করে তা বিরাট প্রবন্ধাকারে ওয়েবে রেখেছেন — কেন আমি ইসলাম ত্যাগিলাম

      ঠিক মনে পড়ছে না। কে সেই জন?

      আমার বাসার কাছের ঘটনা উনি আমেরিকার একটা শহরের নাম দিয়ে নিজের মতো করে লিখে দিলেন। তাকে মুক্তমনারা বিশিষ্ট নাস্তিক হিসাবে প্রমোট করে।

      হা হা হা!

  3. 3
    আবদুস সামাদ

    রায়হান ভাই, মাত্র এত টুকুতেই সংলাপ টা বন্ধ করে দিলেন কেন ভাই। এটাকে আরও সামনে নিয়ে চলুন। ধন্যবাদ। বড়ই অসুস্থ হয়ে পড়েছিলাম। আল্লাহ বোধ হয় এক্সটেনশন করলেন। দোওয়া করবেন। ভাল থাকেন।

    1. 3.1
      এস. এম. রায়হান

      আপনার নীরবতা দেখে ধারণা করেছিলাম কিছু একটা হয়েছে। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

  4. 4
    md kamrujjaman baabuu

    শুধুমাত্র নিজেকে স্মার্ট দেখানো আর ইসলামকে হেয় করার জন্যেই নাস্তিকদের জন্ম।

    1. 4.1
      এস. এম. রায়হান

      বাংলা লাস্তিকদের ক্ষেত্রে প্রায় শতভাগ সত্য কথা।

  5. 5
    শাহবাজ নজরুল

    নাস্তিকঃ ওয়েল, আমরা একই গোয়ালের প্রজাতি কি-না! আমরা সত্য-মিথ্যাকে পরোয়া করি না!

     
    আপনি ভাই গ্রেট, এমন মজা করে লেখেন… হাসতেই আছি। 

  6. 6
    শামস

    হাহাহাহাহাহাহাহাহাহাহ…………..
    সদালাপে কি রম্য ক্যাটাগরি আছে! পুরা বিনোদন!
     

    1. 6.1
      এস. এম. রায়হান

      সদালাপে রম্য ক্যাটাগরির অভাব অনুভব করছি। 

  7. 7
    Eminem

    সমস্যাটা হচ্ছে লগি বেয়ার্ড কে কেউ না কেউ (সেই সময়ে জীবিত মানুষেরা, যেমন ওনার ভৃত্য) টেলিভিশন তৈরী করতে দেখেছিল! আবার আ্যসিডে মুখ-হাত পোড়া মানুষ অনেকেই দেখেছে ! আবার আ্যসিড অনেকেই প্রায়ই মহিলাদের মুখে ছুড়ে মারছে।

    1. 7.1
      মুনিম সিদ্দিকী

      সহমত! আস্তিক নাস্তিকের কথোপকথনে যা উল্লেখ করা হয়েছে তা দুনিয়াতে চর্মচক্ষে অনেকেই তা দেখেছেন। কাজেই সব বিশ্বাসের ভিত্তি এক নয়। যেমন কারেন্টের তারে হাত দিলে শর্ট করবেই কাজেই দুনিয়াতে এমন কোন বুদ্ধিমান মানুষ নেই তা প্রমাণিত বিষয়কে প্রমাণ করতে নাংগা তারে হাত দিতে যাবে।

      স্থূল চক্ষে বা বিচারে সমান হলেও আল্লাহতে বিশ্বাস আর লগি বেয়ার্ডের বিশ্বাস এক হতে পারেনা।  আল্লাহকে কেউ চর্ম চক্ষে দেখে নাই আর কেউ দেখতেও পাবেনা। মানবের স্বভাব হলো কারো কাছে মাথা নত করার, স্বীয় চেস্টার দ্বারা অসফল হলে অন্য কারো কাছে সে বিষয়ে সাহায্য চায়। সেখানে বিফল হলে সে অদৃশ্য এক বা একাধিক স্বত্বার কাছে অলৌকিক সাহায্য লাভের জন্য প্রার্থনা করে। এই ভাবেই মানুষের ভিতরে স্রষ্টার বোধউদয় হয়।

      তাই এই বোধকে বৈজ্ঞানিকরা যে ভাবে তাদের আবিস্কৃত বস্তুকে প্রমাণ করে দেখাতে পাবেন আল্লাহকে সে ভাবে প্রমাণ করে দেখান যাবেনা।

    2. 7.2
      আবদুল্লাহ সাঈদ খান

      নবীরাওতো আল্লাহর দূতদের সাথে সরাসরি যোগাযোগ করেছেন। তাদের চর্মচক্ষে দেখেছেন। কেউ কেউ আল্লাহর সাথে কথা বলেছেন।  আমাদের কাছে তাদের চর্মচক্ষে দেখা দূতদের আনিত বক্তব্য তারা পৌছে দিয়েছেন। তারা ব্যক্তিগত জীবেনে কেউ মিথ্যাবাদী ছিলেন না। তাদের প্রত্যেককেরই এমন কিছু ইউনিক মুজিজা ছিল যেটা তাদের দাবীর মৌলিকতাকে শক্ত করত। কেননা উক্ত যোগ্যতাগুলো কোন মানবীয় পদ্ধতিতে অর্জন করা সম্ভব ছিল না। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে একটি মুজিজা হল 'কোরআন'। তাহলে আপনি স্রষ্টায় বিশ্বাস করবেন না কেন?

    3. 7.3
      আবদুল্লাহ সাঈদ খান

      এছাড়াও রাসূলের সত্যবাদীতার ব্যাপারে স্বাক্ষী দিচ্ছে হাজার হাজার সাহাবী, লক্ষ তাবেয়ী, কোটি তাবতাবেয়ী ও আরও বেশী তাদের পরবর্তীরা। তাহলে আপনি তার দাবীকে মেনে নিচ্ছেন না কেন?
       

    4. 7.4
      এস. এম. রায়হান

      আমার পয়েন্ট ছিল আপনি নিজে জন বেয়ার্ডকে টিভি তৈরি করতে দেখেননি। আপনি নিজে এসিডের মধ্যে হাত দিয়ে পরীক্ষা করে দেখেননি যেটি সহজেই করা সম্ভব। তথাপি আপনি শোনা কথা কিংবা বই-পুস্তকে পড়ে এগুলোতে বিশ্বাস করেন। এবার মাথায় ধরেছে তো?

      1. 7.4.1
        মুনিম সিদ্দিকী

        আপনি কি আমাকে বলছেন! যদি আমাকে বলে থাকেন তাহলে বলছি- এই ভাবে সরল সমীকরন আপনার কাছ থেকে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়েছি বটে!

        1. 7.4.1.1
          এস. এম. রায়হান

          আমার মন্তব্যের নাম্বার (7.4) দেখে তো বুঝতে পারার কথা আমি কার মন্তব্যের জবাব দিয়েছি! তবে আপনি মনে হচ্ছে আমার লেখার মেসেজ ধরতে পারেননি, কেন জানি মাঝে মাঝে না বুঝে মন্তব্য করেন!

  8. 8
    স্যাগেশাস শহীদ

    কথোপকথোনটি খুব ভাল হয়েছে। আপনার আরও কয়েকটি লেখা পড়েছি। খুব সুন্দর লেখেন আপনি। আল্লাহ আপনাকে আরও সুন্দর সুন্দর লেখা, লেখার তৌফিক দান করুন।

  9. 9
    Naim Hossain

    মাশাআল্লাহ সুন্দর উপস্থাপনা।

Leave a Reply

Your email address will not be published.