«

»

Apr ২৯

তুমিতো এলে না

কতোদিন খুঁজেছি তোমায়
ভালোবাসার সবুজ বৃত্তে
কতো রাত কেটেছে ব্যাকুল
তোমার পথ পানে চাহিয়া
কতো রাত কতো দিন
এঁকে দিতে চেয়েছি গোলাপ
তোমার নূরানী পায়ে।

জীবন পথের আঁকে বাঁকে
কতোকাল ডেকেছি তোমায় হাত তুলে আকাশে
লাল পতাকা উড়িয়ে তুমি
সরে গেছো দূরে, বহু দূরে
লুকিয়ে লুকিয়ে লুকোচুরি খেলেছো মহাজন
এই রঙ্গের ভূবনে তুমি রঙ্গিলা যাদুকর।

কবিতার চরণে চরণে
কতোকাল ডেকেছি তোমায়
বাতাসে উড়িয়ে হাহাকার
প্রিয়তম তুমি দাওনি সাড়া
ঘুমের উছিলায় বেহুঁস কেটেছে সময়।

আমার সাধের খেলাঘর
উড়ে গেলো পূবালী বাতাসে
তুমিতো এলে না প্রিয়
নূরের আলোয় ঝড় তুলে
আমি কেঁদে কেঁদে হয়রান।

Leave a Reply

Your email address will not be published.