বিজ্ঞজনে বলে থাকে অনেক জ্ঞানের কথা,
মিষ্টি ভাষায় কথা বলে, দেয় না মনে ব্যথা।
হেসে হেসে জ্ঞানের কথা বলে সর্বজনে,
দূর যেন হয় অজ্ঞানতা আছে যাহার মনে।
নম্র কথায় বুঝায় সে জন, আপন করে ডেকে,
ব্যস্ততাকে ছুটি দিয়ে নিজের কর্ম রেখে।
সরল পথের দেয় যে দিশা হকের কথা বলে,
দুর্জনেরা মুখ ঘুরিয়ে বাঁকা পথে চলে।
কটু কথা বলে বেড়ায় জ্ঞানীর পিছন থেকে,
জ্ঞানী শুনে রাগ করে না, যায় না তবু বেঁকে।
মন্দ পথের মানুষটাকে ভালবেসে ডাকে,
অনেক কথায় যুক্তি দিয়ে মুক্তি বোঝায় তাকে।
সত্য পথে মুক্তি আসে শান্তি আসে মনে,
বিজ্ঞজনে হেসে হেসে বলে সর্বজনে।
চলা ফেরায় নম্র তারা স্রষ্টা সেবায় সেরা,
সৃষ্টিকুলে রহম তারা হৃদয় মায়ায় ঘেরা।
জ্ঞানী হলেও দম্ভ নাহি দেখায় লোকালয়ে,
থাকে না কেউ শঙ্কা নিয়ে তাহার হাতের ভয়ে।
মরার পরেও বিজ্ঞ যে জন অমর হয়ে থাকে,
ইতিহাসের পাতা তাহার নামটা লিখে রাখে।
বড় গদি পেলেই তাকে বিজ্ঞ বলা চলে?
জীবন যদি কাটে তাহার ভন্ডামি আর ছলে।
লোকে তাকে যতই দেখাক শ্রদ্ধা অভিনয়ে,
মরার পরে ঘৃনায় তাহার নামটা যাবে ক্ষয়ে।
———————-
রসুলপুর, সাতক্ষীরা
15/08/16
Aug ১৯

মাহফুজ
আগস্ট ২৭, ২০১৬ at ১০:৪২ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
সত্যকথা স্পষ্টভাবে ও ছন্দে ছন্দে বলার জন্য ধন্যবাদ- চালিয়ে যান