এক নিমেষের নেই ভরষা গর্ব কর কিসের জোরে!
গর্ব খোদার গায়ের চাদর, হাত দিওনা ওটার পরে।
প্রথম যেদিন এলে ভবে
কাঁদলে তুমি হাঁসল সবে।
ওটাই ছিল মুখের ভাষা,
চাওয়া পাওয়া সকল আশা।
কোন বাহনে সওয়ার হলে, কেইবাদিল টিকিট খানা!
কোন ঠিকানায় নামবে এসে, তাও ছিলনা তোমার জানা!
দীর্ঘ তোমার যাত্রাপথে, কোন ক্যাটারার রসদ দিলো!
চার্টার্ড সেই কামরা খানায় আলো বাতাস কেমন ছিলো!
দশটি মাসের যাত্রা শেষে,
কোন হোটেলে উঠবে এসে।
জানতে না সেই দেশের ভাষা।
কার করুণায় হেথায় আসা।
স্নেহ মায়া, লোভ লালসায়, অর্থ সম্পদ পাবার আশে,
কাটছে সময়, অহরহ পানাহার আর ভোগ বিলাসে।
নাইকো সময় খুলে পড়ার, কর্তা বাবুর ফাইল খানা,
ভিসার মেয়াদ ক’দিন আছে, তাওকি তোমার আছে জানা?
কর্তা বাবুর এই জমিদারী,
বিশ্ব ব্যাপী তার কাছারী।
নয়কি এটা অনুগ্রহ তার!
নিয়োগ দিলেন হেথায় তোমার!
ভিসার মেয়াদ শেষ হবে যেই, ধরতে হবে পাড়ি,
হেড অফিসে যেতেই হবে এই দুনিয়া ছাড়ি।
থাকতে সময় ফাইল খানি ওপেন করে দেখো,
গাইড লাইন দেওয়াই আছে, সদাই মনে রেখো।
Jan ২৭

এস. এম. রায়হান
জানুয়ারি ২৭, ২০১২ at ১০:৫৯ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
সামাদ ভাই,
ছন্দের তালে কবিতা ভাল হয়েছে। আপনার মধ্যে কবি প্রতিভা সুস্পষ্ট। মাঝে মাঝে কবিতা লিখবেন।
কিংশুক
জানুয়ারি ২৭, ২০১২ at ৩:০৪ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
ভালো লাগলো। সময় শেষ হয়ে যাবার আগেই চিন্তা করতে হবে।
শামস
জানুয়ারি ২৭, ২০১২ at ৯:১০ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
হুম। কিন্তু ভিসার মেয়াদ জানার উপায় নাই।
আবদুস সামাদ
জানুয়ারি ২৮, ২০১২ at ৬:৪৫ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
পড়া ,সুন্দর মন্তব্য ও উৎসাহ দেবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
সরোয়ার
জানুয়ারি ২৮, ২০১২ at ৮:৫৫ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
ভাল লাগল। ফেসবুকে শেয়ার দি্লাম।
মুনিম সিদ্দিকী
জানুয়ারি ৩১, ২০১২ at ১২:৪২ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
ভাল লাগা জানিয়ে গেলাম।
নাবিলা
সেপ্টেম্বর ৪, ২০১৮ at ৪:৪৭ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
সুন্দর প্রকাশ