আমাদের অগ্রজ জিয়াউদ্দিন স্যার কিছুদিন আগে আমাদের এই সাইট সদালাপ এ একটা প্রস্তাবনা প্রদান করেন সদালাপ ফাউন্ডেশান এর। এখানে আমাদের বাংলাদেশ এর চারপাশের ছিন্নমূল আর দরিদ্র মানুষ দের কথা চিন্তা করে একটা সংগঠন বানানোর কথা বলা হয়, যার মুল উদ্দেশ্য থাকবে আমাদের চারপাশ এর দরিদ্র মানুষ দের অভাব এর কিছুটা লাঘব আর সমাজে একটা কার্যকর আর কল্যাণমুখী সংগঠন এর প্রতিষ্ঠা।
আমাদের দেশে স্বপ্নালু তরুণ দের কোন অভাবনেই আমরা অনেকে ছোট বেলাতে রাষ্ট্র আর জনগণ কে নিয়ে অনেকেই চিন্তা করলেও পেশাগত জীবন এর কারণে সেই আশা আমাদের অনেকেরই পূরণ হয় না।
তবে এর মধ্যেও চলে স্বপ্নদেখা আর স্বপ্নের পথে হাঁটা কিছু যুবক আর তরুণ দের জয়যাত্রা। এরই একটা পদক্ষেপ হিসেবে আমরা কিছু তরুণেরা সম্মিলিত ভাবে একটা কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিই রাজশাহীতে। আমাদের স্বেচ্ছাসেবক দের সংগঠন "আমজনতা" এর রাজশাহী শাখার আমরা সদস্য রা কিছু হতদরিদ্র ভিক্ষুক পরিবার কে ভিক্ষাবৃত্তি আর অসম্মান এর জীবন থেকে ফিরিয়ে আনার জন্য গণমানুষ এর কাছে সাহায্য পাবার প্রত্যাশা আর নিজেদের ক্ষুদ্র সামর্থ্য থেকে এই বরকতময় রোজার মাসের এক অনুপম নিয়ম যাকাত একত্রিত করার কাজ শুরু করি।
কিন্ত সবকাজেই বাধা আসবে এটাই স্বাভাবিক এতেও আসে, কিছু মহল আমাদের এই স্বেচ্ছাসেবী কাজ কে দেখতে থাকেন নিজের স্বার্থ পূরণ করার একটা রাস্তা হিসেবে, এই নিমিত্তে ফেসবুকে রাজশাহী গ্রুপে ব্যাপক প্রচারণা চালানো হয়। এর ফলে আমাদের কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়ে ।আমরা আমাদের নিজেদের সামান্য চেষ্টা এর বাইরে উল্লেখযোগ্য পরিমাণ টাকা সংগ্রহ করতে ব্যর্থ হই। সব মিলিয়ে আমাদের তিনটি পরিবার কে রিকশা কিনে দেবার সংকল্প থাকলেও বর্তমানে মাত্র ১৩৫০০ টাকা আমাদের হাতে থাকার দরুন আমরা রিকশা কেনার আশা পরিত্যাগ করে সেলাই মেশিন দেবার বন্দবস্ত করি, কিন্ত এক্ষেত্রেও আমরা শুধুমাত্র ২ টি পরিবার কেই সহায়তা করতে পারছি। এই কারনেই এখন আমি শেষ আশা হিসেবে আমাদের সদালাপ ফাউন্ডেশান এর কাছে একটা আবেদন জানাতে এসেছি।
ফাউন্ডেশান এর সাথে যুক্ত হবার আর একত্রিত ভাবে কাজ করার অভিপ্রায় প্রথম থেকে থাকলেও আমার কম্পিউটার এর চরম সমস্যা এর দরুন আমি এটা তুলে ধরতে পারছিলাম না। এই জন্য আমার সদালাপ এর অগ্রজ বড় ভাই এবং শ্রদ্ধেয় পথ প্রদর্শনকারী দের প্রতি আমার একটা নিবেদন এই যে সদালাপ ফাউন্ডেশান যদি এই ইভেন্টকে নিজেদের ব্যানার এর সাথে সংযুক্তি এর মাধ্যমে নিজের যাত্রা শুরু করে; আর আরও দুইটি পরিবার এর ক্ষেত্রে একটু সহানুভূতি প্রদর্শন এর মাধ্যমে তাদেরকেও কিছু সাহায্য করা যায় তবে সেটা আমাদের সকল তরুণ দের অনুপ্রেরণা এর উৎস হয়ে থাকবে। আর এর মাধ্যমে কিছু দরিদ্র ভিক্ষুক নিজের পায়ে দাঁড়িয়ে দেশ ও দশ এর সেবা করার উপলক্ষ পাবে বলেই আমার ধারনা। তবে বাকিটুকু আমি আমার অগ্রজ লেখক দের হাতেই তুলে দিচ্ছি
আবেদনে ইমরান হাসান আর https://www.facebook.com/groups/mango.people.bd/ আমজনতা রাজশাহী ব্যাটেলিয়ন। আমাদের এইটুকুই আবেদন যে আমাদের সদালাপ যদি আমজনতা এর এই ক্ষুদ্র প্রচেষ্টা এর সাথে থাকে তবে সেটা আমাদের জন্য অতীব আনন্দ এর বিষয়। আমজনতা ঈদ উল ফিতর এর পরে বিতরণ এর কাজ শুরু করতে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতা কাম্য।

আবু সাঈদ জিয়াউদ্দিন
আগস্ট ১৮, ২০১২ at ৯:৫২ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
মাশা আল্লাহ।
আমার বিশ্বাস সদালাপ ফাউন্ডেশনের মুল চেতনার সাথে আপনার প্রস্তাব সামঞ্জস্যপূর্ন। ইনশাল্লাহ সবার মতামতের প্রেক্ষিতে আমরা এই প্রজেক্টে যেতে পারবো।
আপনি তিন পরিবারের জন্যে তিনটা রিক্সা কেনার মূল্য এবং আনুষাঙ্গিক খরচের বিবরনসহ একটা প্রস্তাব তৈরী করে দিন। ফাইন্ডেশনের ফান্ড সম্পর্কে এখন জানিনা -- তবে যদি একবারে তিনটা কেনা সম্ভব না হয় তবে একটা একটা করে কেনার ব্যবস্থা করা যেতে পারে।
আশা করি সবাই সবার মতামত জানাবেন। এবং আমাদের একটা চমৎকার শুরু হতে পারে রমজান মাসেই।
আপনাকে আন্তরিক ধন্যবাদ -- যাজাকাল্লাহ!
ইমরান হাসান
আগস্ট ১৮, ২০১২ at ২:৫৫ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
আমরা আজকে মীটিং এর পরে এটার ব্যাপারে একটা ডিসিশান দিব ইনশাল্লাহ। আশা করি কালকে নাগাদ আপনি তালিকা পেয়ে যাবেন। তবে আমার এই আবেদনে সাড়া দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ আপনাকেও
এস. এম. রায়হান
আগস্ট ১৮, ২০১২ at ১০:২৪ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
স্ব-উদ্যোগে এগিয়ে এসে একটি ভাল প্রস্তাব পেশ করার জন্য ইমরান হাসানকে ধন্যবাদ। সবাইকে প্রস্তাবটি বিবেচনা করে দেখার জন্য অনুরোধ রইল। ইমরান হাসানের এই প্রস্তাব দিয়ে সদালাপ ফাউন্ডেশন তার অগ্রযাত্রার শুভ সূচনা করার কথা ভেবে দেখতে পারে।
আগস্ট ১৮, ২০১২ at ২:৫৭ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
শুধু আমি নই আমরা সবাই এই আয়োজন এর সাথে একত্রিত থাকব বলে আশা রাখি। আর আশা করি আমার প্রস্তাবনা টা ভেবে দেখবেন
ফুয়াদ দীনহীন
আগস্ট ১৮, ২০১২ at ১১:১৭ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
হ্যা ইমরান ভাই, ইনশা-আল্লাহ আমরা চেষ্টা চালাব, জিয়া ভাইয়ের মতামত অনুষারে একটা পোস্ট দেন। সাথে আপনাদের গ্রুপের পরিচালনা পরিষদকে নিয়ে একটা পোস্টদেন, তাদেরকেও এখানে লেখতে বলেন। আশা করি, তাহলে সব কিছু(কি করছে এবং কারা করছে) পরিষ্কার থাকবে এবং সকলের জন্য ভাল হবে।
ইমরান হাসান
আগস্ট ১৮, ২০১২ at ২:৫৮ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
আমি ত তাদেরকে লেখার জন্য কবে থেকেই অনুরোধ করছি এখানে আশা করি তারা সবাই এখানে আসবে খুব দ্রুত
শামস
আগস্ট ১৮, ২০১২ at ২:৫৯ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
ইমরান, তোমাদের প্রচেষ্টা সার্থক হউক। সদালাপ তোমাদের প্রচেষ্টায় থাকবে বলে আশা করি।
ইমরান হাসান
আগস্ট ১৮, ২০১২ at ৪:১১ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
জাজাকাল্লাহ শামস ভাই আসুন আমরা সবাই একসাথে দেশ ও দশ এর মঙ্গল এর জন্য কাজ করি