সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য, অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) এর উপর।
নাস্তিকরা তাদের মতো আড্ডা দিবে, যা ইচ্ছা চিন্তা করে বেড়াবে, এতে আমাদের কিছুই যায় আসে না। কিন্তু যখন তারা আমাদের প্রাণপ্রিয় রাসুল (সাঃ) কে নিয়ে প্রতিদিন নতুন নতুন কটূক্তি করবে, তাঁকে নিয়ে অশ্লীল, কাল্পণিক যৌন-গল্প বলে বেড়াবে, যখন মুহাম্মদ (সাঃ) এর নাম বিকৃত করবে তখন আর চুপ করে বসে থাকা যায়না।
আমাদের কি জীবনে আর কিছুই নেই? আমরা কি এত নীচ, এত অবোধ জন্তুর মতো হয়ে গেলাম যে, এসব দেখেও আমরা চুপ থাকবো।
এবার দেখুন নাগরিক ব্লগে 'থাবা' নামক ব্লগার কি গল্প লিখেছেঃ
http://www.nagorikblog.com/node/9991
যে কোন মূল্যে এই 'নাগরিক ব্লগ' ও থাবা নামক ব্লগারকে আইনের আওতায় আনতে হবে। কোন কারণ ছাড়া মুসলিমদের প্রভোককারি এ রকম ছদ্ম নামধারী সন্ত্রাসীদের কঠোর শাস্তির ব্যবস্থা করার পক্ষে কাজ করতে হবে। যার পরিচিত কোন পত্রিকা সাংবাদিক আছে, তাদেরকে এই ঘটনা অবহিত করুন যাতে তা পত্রিকায় ছাপা হয়।
মনে রাখবেন আল্লাহ বলেছেনঃ
قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُواْ حَتَّى يَأْتِيَ اللّهُ بِأَمْرِهِ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
'বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান, তোমাদের ভাই তোমাদের পত্নী, তোমাদের গোত্র তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান-যাকে তোমরা পছন্দ কর-আল্লাহ, তাঁর রসূল ও তাঁর রাহে জেহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না'।
এরপরও যদি আমরা আমাদের সাধ্যমতো এ রকম ঘটনা বন্ধ করার চেষ্টা না করি, তবে আমাদেরকে আল্লাহর শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমাদের সাধ্যমতো পৌঁছিয়ে দিয়েছি।
[বিঃ দ্রঃ পোষ্টটি এডিট করে প্রকাশ করা হয়েছে। -সম্পাদক, সদালাপ]

সদালাপ কর্তৃপক্ষ
অক্টোবর ৬, ২০১২ at ৮:১৯ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
নবী মুহাম্মদ (সঃ) -এর বিরুদ্ধে অপপ্রচারে এই ব্লগটি তুলনামূলকভাবে নতুন। সদালাপ ইসলামের বিরুদ্ধে এরকম অপপ্রচারের কলমের মাধ্যমে প্রায় একদশক যাবৎ জবাব দিচ্ছে। লেখক আবদুল্লাহ সহ যেকোন মুসলিম, বা অন্য ধর্মের সেন্সিবল মানুষেরা সে প্রচেষ্টায় অংশ করতে পারেন ও করেন। এরকম উদ্দেশ্যমূলক ভাবে, কে কি বানিয়ে লিখলো তার উপর ভিত্তি করে এমন কোন কাজের আহবান জানানোর আগে আমরা বার-বার, অনেকবার ভাববো, যাতে শান্তি বিনষ্ট না হয়, বিশেষতঃ দেশে নিরীহ সংখ্যালঘুদের উপর যেন অকারণ অত্যাচার না হয়। যেমন এখানে একজন ব্লগার বলেছেন- মুসলিমেরা মজলুম হতে পারে; কিন্তু কখনো জালিম হতে পারেনা। ধন্যবাদ।
সাদাত
অক্টোবর ৭, ২০১২ at ১১:৫৫ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি সামাল দিতে হবে। ওরা এইসব করে আমাদেরকে উত্তেজিত করে আমাদের দিয়ে উল্টাপাল্টা কিছু করানোর জন্য। আইনের সাহায্য তো নেওয়া যেতেই পারে। তবে তারচেয়ে বেশি কার্যকর হচ্ছে কলমের আঘাতকে কলম দিয়েই প্রতিহত করা। ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে একটা বানোয়াট গল্প বানালে আমাদের উচিত তাঁকে নিয়ে ১০টা সত্য ঘটনা প্রচার করা। ওদের সমালোচনার ক্ষেত্র ক্ষুদ্র, আর আমাদের প্রশংসার ক্ষেত্র বিশাল।
যত করে নিন্দা, তত হয় জিন্দা মুহাম্মাদের নাম,
তাঁর তরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মুনিম সিদ্দিকী
অক্টোবর ৭, ২০১২ at ১:৫৩ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
সহমত!
আবু সাঈদ জিয়াউদ্দিন
অক্টোবর ৭, ২০১২ at ৬:০৬ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
আপনি যে আয়াতটা দিয়েছেন তা হলো জেহাদ সংক্রান্ত আয়াত। এই আয়াতের প্রেক্ষাপট আর আপনার অভিযোগের প্রেক্ষাপট ভিন্ন। কোরানের রসুল (সঃ) সম্পর্কে অপপ্রচার বিষয়ক সুষ্পষ্ট আয়াত আছে -- দয়া করে সেদিকে লক্ষ্য করুন।
সুরা হিজর এবং সুরা জুফরুফে দেখুন।
অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সহায় হোন।