নির্বাসনে যাবো আমি নির্বাসন
দাও যদি জনারণ্যে । কোলাহল
আমার পছন্দ নয় তবু
মাথা পেতে নেবো এই অগ্নিশিখা
জ্বলে জ্বলে হবো ছাই বিধাতার
সুনিপুন বলি আমি এক জিন্দালাশ ।
বাজাবো মোহন সুর নির্বাসনে
মাথায় বাঁধবো রুমাল রক্ত লাল
হাতে তুলে দাও যদি রঙ্গিলা বাঁশি ।
মনে বড় সাধ ছিলো এই কৃষ্ণকলি
কৃষ্ণ প্রেমের জোয়ারে ভেসে যাবো
কৃষ্ণের ঝালর বাঁশি সুরে সরে
এনে দেবে স্বর্গ সুধা দেহময়
অবাধ আলোর ঢেউ সিংহের মতো
লুটেপুটে খাবো একা মধু ভান্ডার ।
নির্বাসনে যাবো আমি দাও যদি
কড়িহীন নির্বাসন জনারণ্যে
নরোম নরোম মাটি বৃষ্টিভেজা
কাদা জলের আবাস ।

নভেম্বর ১৯, ২০১৫ at ১১:৩৭ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
ভালো লাগলো
মফিজুল ইসলাম খান
ডিসেম্বর ১, ২০১৫ at ৮:১৭ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
অনেক ধন্যবাদ ।
শামীম রহমান
নভেম্বর ২৩, ২০১৫ at ১:১৯ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
স্যার আমার কাছে কবিতাটি ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে।
ডিসেম্বর ১, ২০১৫ at ৮:১৮ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
অনেক অনেক ধন্যবাদ জনাব ।