«

»

Sep ০৩

মায়ানমার গণহত্যা

এখন আর কোনো কিছু লেখাতেই উৎসাহ পাচ্ছি না। আশা করেছিলাম যারা সদালাপে নিয়মিত লেখেন তারা অন্তত "মায়ানমার মুসলিম গণহত্যা" নিয়ে লিখবেন!!!
 
 
মায়ানমার গণহত্যা বিষয়ে কিছু বিষয় শেয়ার করছি :

** আজ ফ্রান্স কিংবা ইউরোপের একটি রাস্তায় যদি বিস্ফোরণে ৩ জন মারা যায় তাহলে CNN, BBC সহ সারা বিশ্বে হৈচৈ পরে যায় কিন্তু মুসলিম গণহত্যায় বিশ্ব সম্প্রদায় আশ্চর্য পরিমিত বাক্য ব্যবহার করছেন। যেন প্রতিটি কথা বলার আগে চিন্তা করা উচিত।
** তালিবানরা বামিয়ান বৈদ্ধ মূর্তি ভেঙে ফেলার আগে বিশ্বে হৈচৈ পরে গিয়েছিলো সেটাকে রক্ষা করার জন্য। "কেননা ১০ লক্ষ মুসলিম রোহিঙ্গার চেয়ে ১টি বামিয়ান "মূর্তির" "জীবন" অনেক বেশি মূল্যবান।  
** কোথায় আমাদের "মুসলিম"  মহান মানবধিকারকর্মী "মালালা"!! পৃথিবীর সমস্ত কিছু নিয়ে যে গভীর দার্শনিক মন্তব্য করতে পারঙ্গম। আজ সে কোথায়? তালিবান নারীদের শিক্ষা নিয়ে যার ঘুম হারাম মায়ানমার নারীদের জীবন নিয়ে বোধহয় তার একটি উক্তি করতে কষ্ট হয় ??!! নাকি যে দালালি করার জন্য শান্তিতে নোবেল জুটেছে সেটা ছুটে যাবে।  
** তুরস্ক-এর প্রেসিডেন্ট এরদোগান এবং ইরানের প্রেসিডেন্টের ভূমিকা প্রসংশনীয়। বাংলাদেশে শরণার্থী হিসেবে যত রোহিঙ্গা আসবে সকলের খরচ তুরস্ক বহন করতে চেয়েছেন। সাবাশ।  
** সৌদি প্রেসিডেন্ট এখন ক্লান্ত, তার মায়ানমার নিয়ে চিন্তা করার সময় কোথায়? সে শুধু আগ্রহী মুসলিম দেশ আক্রমণ করার জন্য। মায়ানমার তো বৈদ্ধ দেশ এটাতে সে আগ্রহী নয়।
** ড: ইউনুস কে ধন্যবাদ। কিছুদিন আগে আরো ৯/১০ জন নোবেল লরিয়েট একসাথে হয়ে একটি চিঠি লিখে মায়ানমার এই গণহত্যার প্রতিবাদ করেছিলেন
** আল্লামা শফি  সাহেবকে ধন্যবাদ তার সাধ্যমতো প্রতিবাদ করার জন্য।
** বিভিন্ন পত্র পত্রিকায় এটাকে সহিংসতা বলা হচ্ছে। কখনোই এটা সহিংসতা নয়। স্রেফ গণহত্যা।
** আল জাজিরার ভূমিকা আমাকে বিস্মিত করেছে। মায়ানমার গণহত্যা যে NEWS COVERAGE পাওয়ার কথা ছিল সেটা তারা দেইনি। এটা কি এই কারণে যে "মায়ানমার" কোনো মধ্যপ্রাচের দেশ নয়?
** HUMAN RIGHTS WATCH এই প্রতিষ্ঠানের প্রতি বরাবরই আমার একটি সফ্ট কর্নার আছে। ২০০২ সনে মোদী সরকার গুজরাটে গণহত্যা চালালে এই প্রতিষ্ঠান ২০০০ পৃষ্ঠার নিরপেক্ষ রিপোর্ট বের করে এই বিষয়ে। বর্তমানে তারা মায়ানমার বিষয়ে সরব।
** মনে করুন ১৯৭১ সনে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের কোনো এক পরিবারকে হত্যার জন্য তারা করলো। জীবন বাঁচানোর জন্য আমরা মা বাবা , পরিবার , সন্তান নিয়ে পার্শবর্তী কোনো দেশের বর্ডারে গিয়ে সাহায্য চাইলাম। তারা যদি আমাদের সাহায্য না দেন তাহলে চিন্তা করুন সেই বিষয়টিকে আমরা কিভাবে দেখবো? বর্তমানে তাদেরকে আশ্রয় দিলে নিশ্চয়ই সেটা হবে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়।
** সর্বশেষ এই.এস. নিয়ে কিছু বলতেই হয়। হ্যাঁ এটাই সেই জঙ্গি সংগঠণ যে কিনা মসজিদুল হারাম, মসজিদে নববী থেকে শুরু করে নিরীহ "ইতালিয়ান" , "জাপানিজ" সকলকে হত্যা করা জায়েজ মনে করে। যাদের অস্ত্র ভান্ডার খুঁজলে নাকি শুধুই "ইসরাইলি" অস্ত্রই পাওয়া যায়।  এদের কোনো বোমা ইসরায়েলে বিস্ফোরিত হয় না। এদের কোনো বক্তব্য "মায়ানমার" কে নিয়ে পাওয়া যায় না।

 

 

৫ comments

Skip to comment form

  1. 1

    এম_আহমদ

    আপনি বিশ্বকে নিয়ে যেসব কথা বলেছেন তাতে এই সত্যটি প্রতিভাত হয় যে আধুনিক বিশ্বের যে "সভ্যতা" তা আসলে "সভ্যতা" নয়।  এটা নিছক শক্তির উপর প্রতিষ্ঠিত একটি ফানুস।

    1. 1.1

      Anonymous

      true

    2. 1.2
      হাফিজ

      সঠিক বলেছেন।

  2. 2
    হাফিজ

    সম্প্রতি মালালা কমেন্ট করেছে :
    http://www.rtnn.net/bangla/newsdetail/detail/8/8/181028#.Wa13c8ZLfIU

  3. 3
    হাফিজ

    মায়ানমারের এমএনটিভি’র সঙ্গে চুক্তি বাতিল করেছে বিবিসি

    http://www.rtnn.net/bangla/newsdetail/detail/8/8/181020#.Wa14YMZLfIU

Leave a Reply

Your email address will not be published.