Author's details
Name: আবদুল্লাহ সাঈদ খান
Date registered: January ১৮, ২০১২
URL: http://www.abdullahdmc.wordpress.com/
Biography
জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করেছি সংশয়ের মধ্য দিয়ে। বিবর্তনবাদ নাকি সৃষ্টিতত্ত্ব কোনটি সত্য? এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে পড়ালেখা শুরু করেছিলাম যা চলছে আজ অবধি। মনে পড়ে, কলেজে থাকতে বায়োলোজি ক্লাসে এক ম্যামের বিবর্তনবাদের পক্ষে যুক্তি শুনে দাড়িয়ে গিয়েছিলাম। প্রশ্ন করেছিলাম এর কোন ফসিল প্রমাণ আছি কি না? হ্যা সূচক উত্তর দিলেও কোন উদাহরণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছিলেন। তার উত্তর আমাকে সন্তষ্ট হতে পারিনি। ঘটনাক্রমে একদিন টিভিতে কোন একটি চ্যানেলে 'Darwinism Refuted' নামক ডকুমেন্টারী চোখে পড়ে। আঠার মত লেগে পলকবিহীনভাবে প্রোগ্রামটা দেখি। মাথায় চিন্তার ঝড় বয়ে যেতে থাকে। খুঁজে পাই মূল বইটির লেখক হারুন ইয়াহিয়াকে। নিজেকে আবিস্কার করি বিবর্তনবাদ ও সৃষ্টিতত্ত্ব নিয়ে বিতর্কের সমুদ্রে। আলহামদুলিল্লাহ, বইটি বলতে গেলে আমার চোখ দেয়। এরপর থেকে এ সম্পর্কে পড়ালেখাটা আরও লজিকাল পর্যায়ে পৌছে। পরবর্তীতে অনুসন্ধান পাই ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরীর প্রতিষ্ঠাতাদের। তাদের লেখা আমার চিন্তাগুলোকে দৃঢ় করে। পড়াশোনার পাশাপাশি লেখারও চেষ্টা করছি হালকা পাতলা। বিবর্তনবাদের ধোঁকা সম্পর্কে আমার জীবনের এই বাস্তব উপলব্ধি সবার সাথে শেয়ার করার চেষ্টাই হবে, আমার 'সদালাপ' এ লেখালেখি করার উদ্দেশ্য। সবার দোয়া কামনা করছি। এবং স্মরণ করছি: "তারা বললোঃ “ত্রুটিমুক্ত তো একমাত্র আপনারই সত্তা, আমরা তো মাত্র ততটুকু জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদের দিয়েছেন ৷ প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর এমন কোন সত্তা নেই যিনি সবকিছু জানেন ও সবকিছু বোঝেন ৷” (সূরা বাকারা: ৩২)
Latest posts
- চোখের সামনে ফিঞ্চ পাখির নতুন স্পিসিস-এর ‘ম্যাক্রো’ নয় ‘মাইক্রো’ বিবর্তন হতে দেখা গেল — January ২, ২০১৮
- ডারউইনবাদী প্যারাডাইমের সমাপ্তি — November ২, ২০১৭
- জীবজগতের ভাষা, বর্ণমালা ও তার উৎস — August ২৭, ২০১৪
- মাইক্রো থেকে ম্যাক্রো ইভলুশন: আদৌ কি সম্ভব? — June ৬, ২০১৪
- ফাইলোজেনেটিক ট্রি এবং বিবর্তনবাদ — May ১১, ২০১৪
Most commented posts
- বিবর্তনবাদ বনাম সৃষ্টিতত্ত্ব: একটি বিশ্লেষণ — ২৬ comments
- চিন্তার খোরাক (এক) — ২৫ comments
- বিবর্তনের বড় প্রমাণ ‘জিরাফের লম্বা গলা’ — ২৫ comments
- ‘নাস্তিকতা’ একটি অন্ধবিশ্বাস — ২৪ comments
- নারী ও পুরুষের পার্থক্য (বিজ্ঞানের আলোকে) — ২৩ comments





