সদালাপ: দেশী-বিদেশী বাংলাদেশীদের -জার্নাল

Shodalap: An inclusive e-journal for Bangladeshis at home and abroad
 

 

 
 
 
 

 

 

 

দুধভাত মিউচুয়াল ফান্ড

এম ইউ আমান

 ১৯০৮ সালে আমার দাদা যখন আঠার বছর বয়সে সাবালকপ্রাপ্ত হলেন, তখন যদি তিনি একশতটি টাকা ব্যাঙ্কে আমার নামে রেখে যেতেন, আজ ২০০৮ সালে আমি এক কোটি টাকার মালিক হতাম! মাত্র ১২.২৫% হারে ইয়ারলি কম্পাউন্ড হিসাব করলেই একশ টাকা একশ বছরে এক কোটি চার লাখ আটত্রিশ হাজার চারশ পঁচিশ টাকা হয়। হায়! আমার দাদা একশতটি টাকা তখন রাখেননি, আমিও কোটিপতি হইনি। দাদা কেন একশটি টাকা রাখেননি সেটা অনেকটা বুঝতে পারি, তিনি তখন মীর সাহেবের বিষাদ সিন্ধু পড়ে কনভিন্‌সড যে "অর্থই অনর্থের মূল"। এরপরও হয়তো রাখতে পারতেন কিন্তু ততদিনে জাহেদা খাতুনের পুত্র, মোয়াজ্জিন, কাজী নজরুল ইসলাম, লিখে ফেলেছেন "হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খৃষ্টের সম্মান"। দাদা নিশ্চয় চেয়েছিলেন তাঁর উত্তরপুরুষ মহান হোক। তাঁর উত্তরপুরুষ মহান হয়নি, দরিদ্র হয়েছে। হজরত মুহম্মদ (সঃ) দরিদ্র ছিলেন, ঈসা (আঃ) দরিদ্র ছিলেন, কিন্তু শুধুমাত্র দরিদ্র হওয়ার জন্য তাঁরা মহান না। তাঁরা মহান তাঁদের অন্য গুণাবলীর জন্য।

 আসলে দারিদ্র্য মানুষকে মহান করেনা। দারিদ্র্য বরং মন ছোট করে দেয়। দরিদ্র হলে ইওরোপে গিয়ে মিথ্যা কথা বলে পলিটিক্যাল এসাইলাম চাইতে হয়; আমেরিকার ডিভি পাওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে। দরিদ্র বলেই যে কিছুজন তবু কিছু করতে পারতো, তারা ক্যানাডায়, অষ্ট্রেলিয়ায়, আমেরিকায়, ইউরোপে ইমিগ্রান্ট হয়ে চলে যায়। দরিদ্র হলে, মধ্যপ্রাচ্যের ধর্মের ভাইয়েরাও 'মিসকিন' বলে।

 আমাদের সন্তান যেন থাকে দুধেভাতে - আর তাই ঠিক করেছি, সদালাপ দুধভাত মিউচুয়াল ফান্ড তৈরী করবে।

 শুধুমাত্র সদালাপের পাঠক ও লেখকেরাই এতে অংশগ্রহন করতে পারবেন। সংগ্রহ করা টাকা সদালাপ হালাল কাজে বিনিয়োগ করবে। লাভ-ক্ষতির বিবরণ প্রতিমাসের এক তারিখে সদালাপে প্রকাশ হবে।

 এটি টাকা কারেন্সির ফান্ড হবে। এক হাজার টাকার মাল্টিপলে সদালাপের যেকোন পাঠক বা লেখক বিনিয়োগে অংশ নিতে পারবেন। এখন সর্বোচ্চ দশ লক্ষ টাকার ফান্ড হবে (১০০০ টাকা করে ১০০০ টি শেয়ার), কারণ আপাততঃ এর চেয়ে বেশী টাকা বিনিয়োগ করার রিলায়েবল জায়গা আমার জানা নেই। 

 লাভ বা ক্ষতির সম্পূর্নটাই শেয়ারহোল্ডাররা পাবে। বাংলাদেশের সো কল্ড ইসলামী ব্যাঙ্কগুলির মত খরচ বাদ দিয়ে লাভের শুধুমাত্র ৬৫% আমরা পাবোনা, পুরোটাই পাবো। বিনিয়োগ যেকোন সময় তুলে নেয়া যাবে।

 সুইস ব্যাঙ্কে মুদ্রা বা সম্পদ (যেমন মুল্যবান আর্ট বা জেম) রাখলে, তাকে একটি key (this can be a password) দেয়া হয়. এরপর ফর্টিনথ জেনারেশন পরেও এসে যদি কেউ claim করে, প্রপার লিনিয়েজ দেখিয়ে বা key use করে সেই মুদ্রা/সম্পদ ফেরত পায়। সদালাপ দুধভাত মিউচুয়াল ফান্ডেও পাবে। 

আপাততঃ আমি এটিকে সময় দেবো। এর পাশাপাশি, শেয়ার হোল্ডার কেউ যদি ম্যানেজের ব্যাপারে বা ইনভেষ্টমেন্টের ব্যাপারে সময় দিতে পারেন, হি/শি ইজ মোস্ট ওয়েলকাম।  

সবকিছু লিখে পারা যাবেনা। The only thing we assert here is that the whole exercise shall be carried out under good faith.

আপনি আগ্রহী হলে, কতটি শেয়ারের অংশীদার হতে চান জানিয়ে editor@shodalap.com এ পয়লা বৈশাখ, ১৪১৫ (April 14th, 2008) এর মধ্যে ইমেইল করে জানান।

ফ্রান্স ও ইংল্যান্ড শতবর্ষের (১৩৩৭-১৪৫৩) যুদ্ধ করেছে। সদালাপ শতবর্ষ ধরে গড়বে ইনশাল্লাহ!

সবাই ভাল থাকবেন।

সম্পাদক, সদালাপ

 Your comments

সদালাপ পড়ুন, সদালাপে লিখুন

Published on: April 01, 2008   Cite as: www.shodalap.com/Shodalap_dudvhat_mutual_fund.htm