সদালাপ: দেশী-বিদেশী বাংলাদেশীদের -জার্নাল

Shodalap: An inclusive e-journal for Bangladeshis at home and abroad
 

 

 

 

 

বাবা ও স্বাধীনতা

নুর মোহাম্মদ কাজী

 

 

বাবা তোমাকে হারিয়ে আমি

কখনো ভাবিনি তুমি নেই।

তুমি ছিলে, আছ, থাকবে

এটাই আমি জানি।

শিকড় যেমন লুকিয়ে থেকে

আপন বৃক্ষকে যোগায় মাটির রস,

রক্ষা করে আপন অস্তিত্ত্ব।

তুমি ও তেমনি বাবা শিকড়ে সম্পৃক্ত আছ।

সন্তানেরা তব-পুত্র-কন্যা, নাতী-নাতনী

আগামী প্রজন্ম,

তোমার শিকড়েই সম্পৃক্ত সবাই।

পুর্ব পুরুষের বহমান জ়েনেটিক ধারা  

লোকালয়ে বিস্তার করে

বংশের সীমানা ভেংগে জাতি জন্ম হয়।

জাতির প্রয়োজনে জাতি রাষ্ট্র হয়।

আর ও বেশী প্রয়োজ়নে

বাহুতে সঞ্চিত বলে অন্যকে পদানত করে

বিস্তৃত হতে চায় সব জাতি।

নয়তো বা হতে চায় নিজেই স্বাধীন।

বাবা তুমি স্বাধীনতা চেয়ে ছিলে,

সে কবে প্রশ্ন করেছিলে,

স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে,

কে বাঁচিতে চায়?

আজ ও আমি এ প্রশ্নের সমাধান খুজ়ে ফিরি।

 

আন্তর্জাতিক পিতা দিবস উপলক্ষে লিখিত

 Your comments

সদালাপ পড়ুন, সদালাপে লিখুন

Published on: June 11, 2008   Cite as: shodalap.com/NMK_Baba.htm