জাগো বাংলাদেশ
সারা দেশে সবুজায়নের ডাক দিয়েছে
(প্রত্যেক প্রবাসীকে ১০ টি গাছের চারা লাগানোর আবেদন)
মোহাম্মদ আলী
জাগো বাংলাদেশ সৌদি-আরব,
বাংলাদেশে সবুজায়নের ডাক দিয়েছে।
বিভিন্ন রাজনৈতিক
প্রতিকূলতা,
প্রাকৃতিক
দুর্যোগ,
আন্তর্জাতিক
দ্রব্যমূল্যের
অস্থিতিশীলতা সত্বেও সেনাবাহিনীর সহযোগিতায় বর্তমান
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সকল সফল কাজের ধারাকে গতিশীল করা ও
সম্প্রতি
সিডরে
বিধ্বস্ত
উজার করা বনাঞ্চল পুণঃ গড়ে তোলার লক্ষ্যে তারা এ ডাক
দিয়েছে।
মধ্যপ্রাচ্য ও বিশ্বের সকল প্রান্তে
ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসীদের নিকট তারা এই আবেদন
করেছে।
প্রায় এক কোটি বাংলাদেশী প্রবাসে
অবস্থান
করছে।
কমপক্ষে ১০ টি গাছের চারা তাদের নিজের আঙ্গিনায়,
স্কুল,
কলেজ,
রাস্তার
ধারে অথবা পতিত জায়গায়,
যেখানে যত্নের সাথে চারা বড় হবে সেখানে লাগানোর জন্য আবেদন করেছে
।
জাগো-বাংলাদেশ এ ব্যাপারে একটি ই-মেইল খুলেছে
sabujayon.bangladesh@yahoo.com
যারা এ ডাকে সাড়া দিয়ে গাছের চারা লাগাবেন তাদেরকে এই ই-মেইল এ জানানোর
জন্য অনুরোধ কারা হচ্ছে।
উল্লেখ্য ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোতে প্রবাসীদের উৎসাহিত করার
লক্ষ্যে হুন্ডিকে নিরুৎসাহিত করার জন্য জাগো বাংলাদেশ সৌদিআরব তার
জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে।
দৈনিক আজকের সত্যের আলো এ কার্যক্রমের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ
করেছে।
ইতিমধ্যে সৌদিআরব সহ
সমস্ত
বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বার্তাটি পৌছে দেওয়ার জন্য গত
শুক্রবার জাগো বাংলাদেশ সৌদিআরবের
উদ্দোগে
রিয়াদে ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী,
জাগো বাংলাদেশ সৌদিআরবের আহ্বায়ক কমিটি সদস্য ব্যবসায়ী জনাব আব্দুল হক
বাবুল ও অন্যতম সদস্য জনাব আমীর ফয়সল সহ ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি
গঠন করে সবুজায়ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।